বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

গোল খেয়ে কেঁদে বেরিয়ে গেলেন কিনিস্কি

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোল খেয়ে কেঁদে বেরিয়ে গেলেন কিনিস্কি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে টটেনহাম হটস্পার। কিন্তু ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় টটেনহাম গোলরক্ষক অ্যান্তোনিন কিনস্কির ভুল। দুবার পা পিছলে পড়ে প্রতিপক্ষকে গোল উপহার দেওয়া চেক প্রজাতন্ত্রের এ গোলরক্ষকের চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকটা হয়েছে হতাশাজনক। বাধ্য হয়ে ম্যাচের ১৭ মিনিটে কিনস্কিকে মাঠ থেকে তুলে নেন টটেনহাম কোচ ইগর তুদর। নিজের বাজে পারফরম্যান্সে যখন মাঠ থেকে বের হচ্ছিলেন কিনস্কি, তখন তাঁর চোখ দিয়ে ঝরতে থাকে পানি। মঙ্গলবার রাতের আরেক ম্যাচে শেষ ষোলোর প্রথম লেগের আরেক ইতালিয়ান ক্লাব আটলান্টার বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

টটেনহাম কোচ ইঙ্গিত দিয়েছিলেন, প্রিমিয়ার লিগে টিকে থাকাকে বেশি গুরুত্ব দিতে পারেন এবং শেষ ষোলোর প্রথম লেগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। কিন্তু ২২ বছর বয়সী গোলকিপার কিনস্কিকে খেলানোর সিদ্ধান্ত ছিল বিপর্যয়কর। অক্টোবরের পর প্রথম ম্যাচ খেলতে নেমে কিনস্কির ভুল ক্লিয়ারেন্স অ্যাতলেটিকো মাদ্রিদের মার্কোস লরেন্তের ষষ্ঠ মিনিটের প্রথম গোলে বড় ভূমিকা রাখে। তার পর মিকি ফন দে ফেন পিছলে পড়লে আঁতোয়ান গ্রিজম্যান ১৪ মিনিটে করেন ২-০। ১৫ মিনিটে কিনস্কি দ্বিতীয়বার পা পিছলে পড়ে গেলে গোল করতে ভুল করেননি হুলিয়ান আলভারেজ। এই করুণ পারফরম্যান্সের পর ১৭ মিনিটে অশ্রুসিক্ত কিনস্কিকে তুলে ভিকারিওকে মাঠে নামান কোচ। স্পার্সদের দুর্দশা এখানেই শেষ হয়নি। ২৩ মিনিটের মাথায় সেট-পিস থেকে জটলার মধ্যে গোল করে ব্যবধান ৪-০ করেন রবিন ল্য নরমার। টটেনহামের দুর্দশা কমানোর ইঙ্গিত দেন ম্যাচের ২৬ মিনিটে পেদ্রো পোরো একটি গোল করলে। কিন্তু ৫৫ মিনিটে রিচার্লিসনের নিশ্চিত গোল জ্যান ওবলাক রুখে দিলে ফিরতি কাউন্টার অ্যাটাকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন আলভারেজ। ৭৬ মিনিটে অ্যাতলেটিকো গোলকিপার ওবলাকও ভুল ক্লিয়ারেন্স দিয়ে ডমিনিক সোলাঙ্কেকে গোল উপহার দেন। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ