বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

আলজেরিয়া ম্যাচ থেকে ছিঁটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ১৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলজেরিয়া ম্যাচ থেকে ছিঁটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ‘জে’ গ্রুপে বাংলাদেশ সময় সকাল ৭টার ওই ম্যাচে খেলা হবে না দলটির বিশ্বকাপজয়ী লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকোর।

ফ্রান্স লিগের দল লিঁওতে খেলা ত্যাগলিয়াফিকোর পায়ের মাংস পেশিতে চিড় ধরা পড়েছে। গত বৃহস্পতিবার মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে তার ইনজুরির অবস্থা বুঝতে পরীক্ষা করানো হয়। শনিবার পাওয়া রিপোর্ট অনুযায়ী, তার সেরে উঠতে এখনো সময় লাগবে। অন্তত আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলা হবে না।

ইনজুরিতে আক্রান্ত হলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ২৬ জনের দলে থাকবেন ত্যাগলিয়াফিকো। কারণ দলে তাকে গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ। লিওনেল মেসি এবং নিকোলাস ওতামেন্ডি একাদশে না থাকলে অধিনায়কের আর্মব্যান্ড পরেন বাঁ পায়ের ফুটবলার। কোচ তাকে দলের একজন নেতা হিসেবে দেখছেন।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি জানিয়েছে আরও কারণ। ত্যাগলিয়াফিকো একজন বিশেষজ্ঞ লেফট ব্যাক। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ওই পজিশনে অভিজ্ঞ ও কোচের কৌশল মেনে চলা ফুটবলার নেই। এছাড়া ক্লাব মৌসুম ভালো গেছে তার। যে কারণে ইনজুরি থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরতে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারের সময় হবে না বলে মনে করা হচ্ছে।

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য রক্ষণের ফুটবলারদের ইনজুরি নিয়ে দুশ্চিন্তার সময় পার করছে। এরই মধ্যে মার্সেইতে খেলা ডিফেন্ডার লিওনার্দো বেলার্ডি ছিটকে গেছেন। তার জায়গায় মার্কো সেনসি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঢুকেছেন। অভিজ্ঞ ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরি কাটিয়ে প্রীতি ম্যাচ খেলতে পারেননি। তবে আলজেরিয়ার বিপক্ষে তাকে পাওয়ার আশা করছে আলবিসেলেস্তেরা। গা গরমের ম্যাচ খেলা হয়নি রাইট ব্যাক নাহুয়েল মলিনারও। তবে মূল পর্বের ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ