বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আমেরিকায় জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমেরিকায় জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকাতেও জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত অর্থনীতি স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করবে না সরকার।

খন্দকার মুক্তাদির শুক্রবার বিকেলে সিলেটের ব্যবসায়ীদের সাথে সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান। নগরীর কাজির বাজার এলাকার নিজ বাসভবনে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন।

মন্ত্রী জ্বালানি পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাম্পে গেলে তেল পাচ্ছেন, সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন; তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বৈশ্বিক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তাই, আমাদের মিতব্যয়ী হতে হবে।

এক প্রশ্নের জবাবে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় ইতোমধ্যে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে উৎপাদন বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ