শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

হংকংয়ে হামজাদের রিকোভারি সেশন

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হংকংয়ে হামজাদের রিকোভারি সেশন

বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় ২টা বেজে যায়। গতকাল সারাদিন তাই হোটেলেই বিশ্রাম নিয়েছেন হামজা-জামালরা। বিকালের দিকে স্থানীয় তাই পো স্পোর্টস গ্রাউন্ডে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে হংকংয়ের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেলা ফুটবলারদের বাদে বাকিদের নিয়ে অনুশীলন করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

মঙ্গলবারের ম্যাচ ঘিরে নাকি এরই মধ্যে হংকংয়ে বেশ উন্মাদনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান জানান, সেখানে অনলাইনে এক থেকে দেড় ঘণ্টায় ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে হংকংয়ের কাছ থেকে গতকাল পর্যন্ত সেভাবে আতিথেয়তা মেলেনি। বিশেষ করে ম্যাচের আগে অতিথি দলকে যে ধরনের অনুশীলন সুযোগ-সুবিধা দেওয়ার কথা, সেটা পায়নি বাংলাদেশ দল। তবে ব্যাপারটিকে প্রতিপক্ষকে অস্বস্তিতে রাখার কৌশল হিসেবেই দেখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

কোচ ক্যাবরেরা আশা করছেন, প্রথম ম্যাচের ভুল থেকে তাঁর দলের খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারবে। ডিফেন্ডার তপু বর্মণের বিশ্বাসও তেমনই। ‘সেদিন আমরা শেষ ৩০ সেকেন্ডে মারাত্মক ভুল করেছিলাম। আমাদেরও শিখতে হবে কীভাবে ম্যাচের প্রয়োজন অনুযায়ী স্লো খেলতে হয়। হংকংয়ের গ্যালারিতে স্বাগতিক দর্শক থাকবেই, তবে আমাদের বাংলাদেশি ভাইয়েরাও নিশ্চয়ই থাকবে। ওরা যদি আমাদের মাঠে গিয়ে জিতে আসতে পারে, তাহলে আমরা কেন এখান থেকে জয় নিয়ে দেশে ফিরতে পারব না।’

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ