শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

অনিয়মের অভিযোগে মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়াল ফ্রান্স

জাতীয় ডেস্ক   |   শনিবার, ৩০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনিয়মের অভিযোগে মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়াল ফ্রান্স

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ২০২৬ আসরে অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স সংগঠন। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশ নেওয়ার পর এবারই প্রথম মিস ইউনিভার্স থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে দেশটি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানায় মিস ফ্রান্স কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, ‘মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার ইচ্ছার প্রতিফলন।’

সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও দিকনির্দেশনা তাদের নীতিমালার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ২০২৫ সালের আসরে ‘বহু ধরনের অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি’ দেখা গেছে বলে অভিযোগ করেছে তারা।

তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয় বলেও জানিয়েছে মিস ফ্রান্স কর্তৃপক্ষ। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে।

মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, ‘মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম কীভাবে এগোয়, সে বিষয়ে তারা নজর রাখবেন।

ফ্রান্সের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিযোগিতা হিসেবে পরিচিত মিস ইউনিভার্স সম্প্রতি বিভিন্ন সিদ্ধান্ত ও নীতিগত পরিবর্তন নিয়ে বিতর্কের মুখে পড়েছে। এর মধ্যেই অন্যতম পুরোনো অংশগ্রহণকারী দেশের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক।

তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ