বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

দিল্লিতে জরুরি বৈঠক ডাকল কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দিল্লিতে জরুরি বৈঠক ডাকল কংগ্রেস

ভারতের জাতীয় কংগ্রেস মাত্র ১২ ঘণ্টার নোটিশে বৃহস্পতিবার (১১ জুন) নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে এক বৈঠক ডেকেছে। বুধবার সন্ধ্যায় দেওয়া অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপালের স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব রাজ্যের প্রদেশ সভাপতি (পিসিসি প্রেসিডেন্ট), সাধারণ সম্পাদক ও ইনচার্জদের এই বৈঠকে জরুরি উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে গুঞ্জন উঠেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে একীভূত হতে পারে মমতার দল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর থেকেই একটি গুঞ্জন জোরালো হয়েছে। রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকও একীভূত হওয়ার জল্পনায় বাড়তি হাওয়া দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১১ জুন সকাল ১১টা ৩০ মিনিটে নয়াদিল্লির ৯-এ কোটলা মার্গে অবস্থিত ইন্দিরা ভবনে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশের সব রাজ্যের শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের এই বৈঠকে তলব করা হয়েছে।

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বুধবার লোকভবন ঘেরাও কর্মসূচিতে গিয়ে পুলিশের হাতে আটক হন। সেখান থেকে ছাড়া পেয়েছেন তিনি। তাঁরও দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে।

সাধারণত বড় কোনো জাতীয় ইস্যু নিয়ে আলোচনা বা বড় কোনো সাংবিধানিক বিষয় না হলে এত অল্প সময়ের নোটিশে কংগ্রেস এমন বৈঠক ডাকে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ