Advertise with us
শিরোনাম
জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. মো. সাহেদুল ইসলাম ইউসিবিরি ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারের বিরুদ্ধেও কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ‘অন্ধভক্ত বিশ্বাস করে আরেকজন ইডিয়টই গড’: রাহুলের মন্তব্যে সংসদে হট্টগোল সান্তোসে অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
Advertise with us

বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. মো. সাহেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. মো. সাহেদুল ইসলাম

দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ)-এর নতুন মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.)।

শনিবার বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালনকালে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল, এমবিএ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ-এ ডিগ্রি অর্জনকারী মেজর জেনারেল মো. সাহেদুল ইসলাম বিইউপি’তে ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজী’তে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিজিএমইএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনীতির অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্ব দিয়ে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন মহাসচিব ড. সাহেদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন, বিজিএমইএ’তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তিনি বিজিএমইএ পর্ষদ ও সব উদ্যোক্তার সাথে একযোগে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ