শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সফলতার পরও কেন ব্যবসা থেকে সরে আসেন সাইফ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সফলতার পরও কেন ব্যবসা থেকে সরে আসেন সাইফ

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লিখিয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সফল কয়েকটি সিনেমা উপহার দেওয়ার পর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইলুমিনাটি ফিল্মস’ বন্ধ করে দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

২০০৯ সালে সাইফ আলি খান প্রতিষ্ঠা করেন ‘ইলুমিনাটি ফিল্মস’। এই ব্যানার থেকেই মুক্তি পায় ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘গো গোয়া গন’ ও ‘হ্যাপি এন্ডিং’ –এর মতো জনপ্রিয় সিনেমা। তবে এত সফলতার পরও প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন তিনি।

এ বিষয়ে সাইফ বলেন, ‘প্রযোজকের কাজ অনেক সময় খুবই অকৃতজ্ঞতার মতো মনে হয়। সৃজনশীল দিকটা আমি উপভোগ করতাম, কিন্তু পুরো প্রক্রিয়াটা অনেক সময় ভীষণ কঠিন হয়ে যায়।’

তিনি জানান, প্রযোজনা করতে গিয়ে সিনেমার সাউন্ড, ভিজ্যুয়াল ও সৃজনশীল বিষয় নিয়ে কাজ করতে ভালো লাগলেও বাস্তবিক চাপ ছিল অনেক বেশি। তবে সেই সময়টা ছিল দারুণ অভিজ্ঞতায় ভরা। চাপটা সেই সময় নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না।

একই সাক্ষাৎকারে শাহরুখ খানের প্রশংসা করে সাইফ বলেন, ‘শাহরুখের সঙ্গে ‘কাল হো না হো’ সিনেমায় কাজ করেছি। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাকে তারকাখ্যাতি ও সেটে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বুঝতে সাহায্য করেছে।’

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার অভিজ্ঞতাও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও, শেষ পর্যন্ত সেটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন সাইফ।

বর্তমানে সাইফ আলি খান অভিনীত নতুন নেটফ্লিক্স সিনেমা ‘কর্তব্য’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি প্রযোজনা করেছে রেড চিলিজ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ