Advertise with us
শিরোনাম
Advertise with us

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকা

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকা

ঈদুল আজহা উপলক্ষে ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয় ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়, যেখানে টোল আদায় হয় ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর টোল ব্যবস্থাপনা আরও উন্নত করা হয়েছে এবং যানবাহন পারাপারের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন শেখ বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ৪৫ দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমানে একাধিক লেনে দ্রুত টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে, ফলে প্রতি কয়েক সেকেন্ডেই যানবাহন সেতু পার হচ্ছে।

তিনি আরও জানান, যানজট নিরসনে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিশেষ বাস লেন তৈরি করা হয়েছে, যেখানে একসঙ্গে একাধিক বাস দাঁড়াতে পারছে। এতে টোল প্লাজার প্রবেশমুখে যানবাহনের চাপ ও দীর্ঘ সারি কমেছে। এদিকে এক্সপ্রেসওয়ে এলাকায় পুলিশের নিয়মিত টহল, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বাহিনীর নজরদারির কারণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই যানবাহনের চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি।

যাত্রী ও পরিবহন চালকেরা জানান, সমন্বিত ব্যবস্থাপনার কারণে এবার পদ্মা সেতু পারাপার তুলনামূলকভাবে অনেক স্বস্তিদায়ক হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ