শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘নারী দর্শকরা কী দেখতে চান, সেটা কি আমরা কখনো ভাবি?’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘নারী দর্শকরা কী দেখতে চান, সেটা কি আমরা কখনো ভাবি?’

ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল। আর এই উৎসবের অন্যতম আলোচিত আয়োজন ছিল বিলাসবহুল ব্র্যান্ড কেরিংয়ের ‘উইমেন ইন মোশন’ ডিনার। সেখানেই নারীদের গল্প, অবস্থান ও প্রতিনিধিত্ব নিয়ে আবেগঘন এবং শক্তিশালী বক্তব্য দিয়ে আলোচনায় উঠে এলেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর।

চলচ্চিত্রে নারীদের প্রতিনিধিত্ব ও সমতার পক্ষে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি হিসেবে এ বছর সম্মাননা দেওয়া হয় তাকে। সম্মাননা গ্রহণ করতে গিয়ে জুলিয়ান মুর বলেন, সমাজে বিশেষ করে হলিউডে এমন একটি ধারণা গড়ে উঠেছে যে নারীদের গল্প নাকি কম আকর্ষণীয়। আর কোনো গল্পে নারীকে কেন্দ্রীয় চরিত্র করতে হলে তাকে ‘অসাধারণ শক্তিশালী’ কিংবা ‘পুরুষালি সাফল্যের’ প্রতীক হিসেবে তুলে ধরতে হয়, যেন পুরুষ দর্শক সেটি দেখতে আগ্রহী হন।

এই ধারণাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, ‘নারী দর্শকরা কী দেখতে চান, সেটা কি আমরা কখনো ভাবি?’

সাদা সিল্কের পোশাকে অনুষ্ঠানে হাজির হওয়া এই অভিনেত্রী একপর্যায়ে বেশ আবেগ নিয়েই বলেন, ‘আমি অভিনেত্রীদের ভীষণ ভালোবাসি। তাদের দেখতে ভালো লাগে, তাদের অনুভব করতে ভালো লাগে। আমি অনেক সিনেমাই দেখি এই ভেবে যে পরবর্তী দুই ঘণ্টা আমি কাকে দেখব।’

এ সময় তিনি মঞ্চে উপস্থিত কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ইসাবেল উপের-এর দিকে তাকিয়ে হাসতেও দেখা যায়।

নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন জুলিয়ান মুর। তিনি জানান, জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীরাই তার অনুপ্রেরণা। তার ম্যানেজার, এজেন্ট, এমনকি যোগব্যায়াম দলের সদস্যরাও নারী। সন্তানদের ছোটবেলা থেকেই তিনি শিখিয়েছেন, বিপদে পড়লে কোনো নারীর সাহায্য চাইতে।

তার ভাষায়, ‘আমি আমার সন্তানদের বলতাম, যদি কখনো হারিয়ে যাও বা সমস্যায় পড়ো, কোনো একজন নারীর কাছে যেও। তিনি অবশ্যই সাহায্য করবেন।’

বয়স বাড়ার সঙ্গে নারীরা সমাজে ‘অদৃশ্য’ হয়ে যান-এমন প্রচলিত ধারণারও সমালোচনা করেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, সমাজ নারীদের এমনভাবে গড়ে তোলে যেন তারা শুধুমাত্র নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির মধ্যেই নিজেদের মূল্য খুঁজে পান।

সবশেষে চলচ্চিত্র শিল্পে আরও বেশি নারী লেখক, পরিচালক ও অভিনেত্রীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জুলিয়ান মুর বলেন, “আমাদের আরও বেশি নারীকণ্ঠ দরকার—যারা নিজেদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে পর্দায় তুলে ধরবেন।”

তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালমা হায়েক, ডেমি মুর), ক্লোয়ি ঝাও), রুথ নেগা,রামি মালেক এবং কোলম্যান ডমিঙ্গো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ