Advertise with us
শিরোনাম
Advertise with us

তিরুপতি থেকে বিজয়ের বাড়িতে তৃষা, জোরালো হচ্ছে সম্পর্কের গুঞ্জন

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিরুপতি থেকে বিজয়ের বাড়িতে তৃষা, জোরালো হচ্ছে সম্পর্কের গুঞ্জন

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনার উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়। চেন্নাইয়ে বিজয়ের বাড়ির সামনে তৃষাকে দেখা যাওয়ার পর থেকেই ফের জোরালো হয়েছে তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন।

সোমবার দুপুরে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের বাইরে তৃষার উপস্থিতি নজর কাড়ে। ঠিক সেই সময়েই ভোট গণনায় এগিয়ে ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে।

সূত্রের খবর, নিজের ৪৩তম জন্মদিন উপলক্ষে ভোরে তিরুপতি মন্দিরে পূজা দিয়ে চেন্নাই ফেরেন তৃষা। এরপর সাদা গাড়িতে করে সরাসরি বিজয়ের বাড়িতে পৌঁছান তিনি। ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দিলেও দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়েন এই অভিনেত্রী।

লিও ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তৃষা-বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পর তৃষা-বিজয়ের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

অন্যদিকে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ভালো ফলের দিকে এগোচ্ছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম। ফলে একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের জল্পনা—সব মিলিয়ে এখন তামিলনাড়ুর বিনোদন ও রাজনীতি দুই অঙ্গনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজয় ও তৃষা। সূত্র: দ্য ওয়াল

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ