শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

মেকআপের চাপ থেকে কেন বেরিয়ে আসতে চান ফারিণ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেকআপের চাপ থেকে কেন বেরিয়ে আসতে চান ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়ের সিরিজের গণ্ডি পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমে সবসময় সরব তিনি। রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যুর চেয়ে ব্যক্তিগত ইস্যু নিয়েই বেশি কথা বলেন ফারিণ। এবার নিজের সাজসজ্জা ও ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বললেন তিনি।

শুরুতেই ছোটবেলার স্মৃতিচারণ করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘ছোটবেলায় মেকআপ নিয়ে আমার তেমন কোনো আগ্রহের জায়গা ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে কখনো মায়ের লিপস্টিক ব্যবহার করতাম, এর বাইরে আমার ড্রেসিং টেবিলে থাকত শুধু একটি চিরুনি আর পারফিউম। সত্যি বলতে, মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।’

অভিনয়ে কাজ শুরুর পর মেকআপ সম্পর্কে ধারণা হয়েছে তার। তবে বাইরে ঘুরতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাচারাল লুকে থাকতেই বেশি পছন্দ করেন বলেও জানান তিনি।

তিনি আরও লিখেছেন, ‘মেকআপ কী তা শিখেছি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর। সাধারণ লুক থেকে শুরু করে ড্রামাটিক লুকে হাজির হয়েছি। ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। তবে আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি যখন একদম মেকআপ ছাড়া বা খুব হালকা মেকআপে থাকি। বাইরে ঘুরতে যাওয়া বা ভ্রমণের সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমি ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করি।’

নিজের আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দের বিষয় ধরতে পেরেছেন ফারিণ। ফলে মেকআপের জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন। ফারিণ লিখেছেন, ‘কাজের জায়গায় এসে যেন সেই অনুভূতিটা বদলে যায়। নিখুঁত দেখানোর একটা চাপ থাকে, নিজেকে নির্দিষ্টভাবে উপস্থাপন করার একটা অদৃশ্য তাগিদ কাজ করে। আমি এখন ঠিক করেছি, এই চাপ থেকে বের হয়ে আসব।’

শেষে তিনি লিখেছেন, ‘এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করব। নিজের সঙ্গে না মেলে এমন কিছু আর জোর করে করতে চাই না। আর হ্যাঁ, আমি শুধু মেকআপের কথাই বলছি না, এর বাইরেও অনেক কিছুই বোঝাতে চেয়েছি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ