সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

পোড়ামন ২ থেকে রাক্ষস: যেভাবে শাকিব-পরবর্তী ভরসা হয়ে ওঠলেন সিয়াম

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোড়ামন ২ থেকে রাক্ষস: যেভাবে শাকিব-পরবর্তী ভরসা হয়ে ওঠলেন সিয়াম

শাকিব খান তখনও সিঙ্গেল স্ক্রিনের এক ও একমাত্র ভরসার নাম। তার পরবর্তী প্রজন্মে জায়গা করে নিতে লড়ছিলেন আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী ও সায়মন সাদিক। সেই সময়টাতেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন মুখ খোঁজার অভিযানে ছিল বেশ সক্রিয়। কলকাতার নায়কদের নিয়েও একের পর সিনেমা বানিয়ে যৌথ প্রযোজনায় মুক্তি দিচ্ছিল। ঠিক এর কয়েক বছর পরই ‘পোড়ামন ২ ’ সিনেমার মাধ্যমে সিয়ামকে ছোট পর্দায় থেকে বড় পর্দায় অভিষেক ঘটায় প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সময়টা ২০১৮ সাল। সে বছরের ১৬ জুন মুক্তি পায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এরপরের ইতিহাস তো সবার জানা। এই সিনেমায় ‘সুজন শাহ’ চরিত্রে তার উপস্থিতি যেন নতুন এক নায়ক জন্মের ঘোষণা দেয়। প্রথম ছবিতেই বাজিমাত—ব্যবসা ও আলোচনায় শীর্ষে উঠে আসে সিনেমাটি।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। একই বছরে দহন এবং পরের বছর ফাগুন হাওয়ায়—এই দুই ছবিতে অভিনয় দিয়ে নিজের অবস্থানকে আরও দৃঢ় করেন সিয়াম। সম্ভাবনাময় অভিনেতা থেকে দ্রুতই হয়ে ওঠেন নির্মাতা-প্রযোজকদের নির্ভরতার জায়গা।

শাকিব খানের পর ঢাকাই সিনেমায় বাণিজ্যিক ধারার ছবির ‘পোস্টার বয়’ হিসেবে এখন জায়গা করে নিয়েছেন সিয়াম। ক্রিকেটের ভাষায় বললে, অ্যাকশন ও রোমান্টিক-দুই ফরম্যাটেই ব্যাট করছেন সিয়াম। কখনো বল থাকছে সীমানার ভেতরে, কখনো আবার উড়ে যাচ্ছে সীমানার বাইরে-ছক্কার পর ছক্কা। ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত সিনেমা ‘জংলি’। যে সিনেমায় পরিণত এক অভিনেতা হিসেবে আভির্ভূত হোন এই নায়ক। অ্যাকশন লুক দিয়ে দর্শকদের সিনেমা হলে এনে দারুণ এক গল্প উপহার দিয়েছিলেন এই নায়ক। কেঁদে কেঁদে হলে থেকে বের হয়েছিলেন দর্শকরা। ফলে সে বছর বছরের হিট সিনেমার নায়কদের তালিকায় জায়গা করে নেন তিনি।

সেই ধারাবাহিকতায় সিয়ামের নতুন সংযোজন রাক্ষস। মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ মূলত ভায়োলেন্স-নির্ভর গল্পের দারুণ এক জগৎ। সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল—সিয়াম কি এমন একটি ‘ওয়ান ম্যান শো’ধর্মী, অ্যাকশননির্ভর সিনেমা কাঁধে নিতে পারবেন?

মুক্তির পর সেই সংশয় উড়ে গেছে। গান, রোমান্স, সংলাপ ও অ্যাকশন—সবখানেই ‘ম্যাসি’ উপস্থিতি দিয়ে নিজেকে নতুনভাবে হাজির করেছেন তিনি। মাল্টিপ্লেক্সে সীমিত শো নিয়েও ‘রাক্ষস’ পেয়েছে দর্শকের উষ্ণ সাড়া, অধিকাংশ শো-ই ছিল হাউসফুল।

সিনেমাটি দেখে সিয়ামের প্রশংসায় পঞ্চমূখ প্রিয়তমাখ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তার ভাষায়, ‘সিয়ামের পারফরম্যান্সে আমি মুগ্ধ। প্রতিটি ফ্রেমে তার পরিশ্রম স্পষ্ট।’

সংখ্যার দৌড়ে নয়, ভিন্ন গল্প ও চরিত্রে নিজেকে উপস্থাপন করাই সিয়ামের লক্ষ্য। অভিনেতার ভাষায়, ‘আমি চেষ্টা করি প্রতিটি সিনেমায় যেন দর্শক ভিন্ন ভিন্ন সিয়ামকে খুঁজে পান।’

সিয়াম আরও বলেন, ‘পোড়ামন ২ থেকে আজকের রাক্ষস- সিরিয়ালগুলোর দিকে তাকালে কি ধরণের কাজ, কতটা চেষ্টা করছি তা অনুমেয়। সবার কাছে দোয়া চাই আমি। ভালোবাসা চাই। যেনো এই চেষ্টার ধারাবাহিকতা রাখতে পারি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ