Advertise with us
শিরোনাম
জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. মো. সাহেদুল ইসলাম ইউসিবিরি ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারের বিরুদ্ধেও কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ‘অন্ধভক্ত বিশ্বাস করে আরেকজন ইডিয়টই গড’: রাহুলের মন্তব্যে সংসদে হট্টগোল সান্তোসে অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
Advertise with us

মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আলোচনার পথ খুঁজছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ‘৮২তম এয়ারবর্ন ডিভিশন’-এর কয়েক হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। তবে এই সেনাদের ঠিক কোন দেশে মোতায়েন করা হবে এবং তারা কবে নাগাদ সেখানে পৌঁছাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি তারা।

এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা রয়টার্সকে হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ