Advertise with us
শিরোনাম
জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. মো. সাহেদুল ইসলাম ইউসিবিরি ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারের বিরুদ্ধেও কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ‘অন্ধভক্ত বিশ্বাস করে আরেকজন ইডিয়টই গড’: রাহুলের মন্তব্যে সংসদে হট্টগোল সান্তোসে অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
Advertise with us

ব্যাংকের শাখা ও এটিএম বুথে গ্রাহকের ভিড়

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যাংকের শাখা ও এটিএম বুথে গ্রাহকের ভিড়

ঈদের আগে স্বাভাবিক ব্যাংক লেনদেন শেষ হয়েছে গতকাল সোমবার। ছুটির আগে শেষ কর্মদিবস হওয়ায় শাখা ও এটিএম বুথগুলোতে টাকা তুলতে গ্রাহকের ভিড় দেখা গেছে। এদিন শুধু আরটিজিএসে প্রায় ৮৬ হাজার লেনদেনের বিপরীতে ৪৬ হাজার ৭০৯ কোটি টাকা পরিশোধ হয়েছে। টানা ৭ দিনের বন্ধের মধ্যে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। অবশ্য আগামী বুধ ও বৃহস্পতিবার সীমিত পরিসরে কিছু শাখায় লেনদেন হবে। এ ছাড়া টানা ছুটির মধ্যে এটিএমসহ শাখাবিহীন লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঈদের আগে আগামী বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল কেনার সুবিধার জন্য ঢাকা, চট্টগ্রামসহ পোশাক-সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হচ্ছে। যদিও এ সময় সংশ্লিষ্ট শাখায় গিয়ে সাধারণ গ্রাহকও টাকা জমা, উত্তোলন,
স্থানান্তর করতে পারেন। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত লেনদেন এবং ২টা পর্যন্ত সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। ঈদের টানা ৭ দিনের বন্ধ শেষ হওয়ার পর ২৪ ও ২৫ মার্চের পর আবার তিন দিন ছুটি রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোর টাকা জমা ও উত্তোলনের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশ বিভাগ খোলা থাকবে। এ সময় এটিএম বুথসহ বিভিন্ন নগদ টাকার প্রয়োজনে ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন হবে। সোমবার স্বাভাবিক লেনদেন শেষ হলেও এদিন ব্যাংকগুলোকে প্রায় ১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মূলত এটিএম বুথে ফিডিংয়ের জন্য ব্যাংকগুলো ওই টাকা নিয়েছে।

বন্দর-সংশ্লিষ্ট শাখা, উপশাখা ও বুথ
সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার সাধারণ নির্দেশনা বহাল রয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান রাখতে এবার ঈদের দিন
ছাড়া সব দিন বন্দর খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে এ সময় বন্দ-সংশ্লিষ্ট শাখাও খোলা থাকবে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ