
বিনোদন ডেস্ক | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রকাশিত হলো নারী-পুরুষের সম্পর্ক, অনুভূতি ও জীবন বাস্তবতার গল্প নিয়ে নির্মিত নাটক ‘দুই মানুষ এক জীবন’। গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্ণতা ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়। অদিতি করিমের গল্প নিয়ে নাটকের চিত্রনাট্য লিখেছেন আলী তালুকদার। প্রীতি দত্তের পরিচালনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাইমুনা ফেরদৌস মম, দিলরুবা দোয়েল, শফিজ মামুন, আন্ত ওয়ালিদ প্রমুখ।
নির্মাতা প্রীতি দত্ত জানান, জীবন বাস্তবতায় ক্ষণে ক্ষণে বদলে যায় আবেগ-অনুভূতির প্রকাশ; চোখে পড়ে সম্পর্কের টানাপোড়েন। সেগুলোকে উপজীব্য করেই লেখা ‘দুই মানুষ এক জীবন। নারী দিবসে এটি প্রকাশের উদ্দেশ্য হলো নারীর অনুভূতি ও সংগ্রামের দিকগুলো সামনে আনা। আশা করছি, দর্শক গল্পের আবেগের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’
অভিনেত্রী দিলরুবা দোয়েল বলেন, ‘নাটকের গল্পটি অসাধারণ। এতে কাজ করতে গিয়ে ভিন্ন ধরনের এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। গল্পটি খুবই মানবিক এবং বাস্তব জীবনের অনেক অনুভূতি এখানে তুলে ধরা হয়েছে। নারী দিবস উপলক্ষে এটি প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। দর্শকের কাজটি ভালো লাগবে বলে আশা করছি।’ মায়মুনা ফেরদৌস মম বলেন, ‘নারী দিবসে যে ধরনের নাটক দর্শক দেখতে চান, এটি তেমনই। নির্মাতা খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। নাটকটি দর্শকের পছন্দ হবে।’
