সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আতঙ্ক-নির্যাতন-সংগ্রামের চিত্রে ‘দম’-এর শ্বাসরুদ্ধকর টিজার

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আতঙ্ক-নির্যাতন-সংগ্রামের চিত্রে ‘দম’-এর শ্বাসরুদ্ধকর টিজার

আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। অবশ্য তার আগেই ভক্তদের চমকে দিলেন অভিনেতা! আজ প্রকাশ পেল সিনেমাটির টিজার। যেখানে দর্শকের কাছে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন নিশো।

৫৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই টিজারে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে। যেখানে দেখা যায়, কোনো এক দুর্ঘটনার পর পাহাড় আর মরুর বুকে দিগভ্রান্ত হেঁটে চলেছেন নিশো! পর্দার তার নাম শাহজাহান ইসলাম নূর। চরিত্রটির চোখেমুখে আতঙ্ক। বিপদ যেন চারপাশেই! একদল অস্ত্রধারী তাকে আটক করে। নির্মম নির্যাতনের শিকার হয় সে। টিজারের পুরোটা সময় তাকে ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক! অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দি রূপে! লোকেশনের নান্দনিকতাও আলাদাভাবে নজর কাড়ে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষপর্যন্ত কার হাতে থাকছে বেঁচে থাকার শেষ সুযোগ!

অন্যদিকে, ফার্স্টলুক টিজারে স্পষ্ট হয়েছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে বিশেষ কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক যোগোযোগমাধ্যমে অভিনয়শিল্পী ও নির্মাতাকে প্রশংসায় ভাসাচ্ছেন তাঁরা।

পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‌‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?’

ছোট্ট এই সংলাপ ফার্স্টলুক টিজার তো বটেই, একইভাবে পুরো সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলবে বলে মনে করছেন দর্শকরা।

সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকিটা বাংলাদেশে।

নির্মাতা বলেন, ‘দম এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্টলুক টিজার সিনেমাটির একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকরা টিজারে পেয়েছেন। অর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী-কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’

আফরান নিশো বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্টলুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।’

পর্দায় অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম ‘রানি’। তার মতে চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের। অভিনেত্রী বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ