শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

কুয়েত গেলেন বিসিবি সভাপতি বুলবুল

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুয়েত গেলেন বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দম ফেলার সময় নেই। দুই দিন আগেই পাকিস্তানের লাহোরে গুরুত্বপূর্ণ সভা শেষ করে দেশে ফেরেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভির সঙ্গে যৌথ বৈঠকে কূটনৈতিক বিজয় নিয়ে এসেছেন। বিসিবি ও আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুলের বিজয়ের চিত্রও ফুটে উঠেছে।

এমন একটি সাফল্যের পর এক দিনও দেশে থাকতে পারলেন না তিনি। গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিতে। ১২ ফেব্রুয়ারি কুয়েতে হবে এ সভা। সভার প্রধান এসিসি সভাপতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

বিশ্বকাপ বয়কট করায় ভীষণ চাপে ছিলেন বিসিবি সভাপতি। আশঙ্কা করা হচ্ছিল আইসিসি থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর্থিক ও সাংগঠনিক নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা বিসিবির পাশে দাঁড়িয়েছিল পিসিবি। দেশটির সরকারের সঙ্গে আলোচনা করে ভারতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। বিসিবির সহযোগিতা নিয়ে পাকিস্তানকে ওই ম্যাচ খেলতে রাজি করায় আইসিসি। বিনিময়ে বিসিবিকে সব ধরনের শাস্তির শঙ্কামুক্ত করেছে। এই সুখবর বিজ্ঞপ্তি দিয়ে প্রচারও করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবি কর্মকর্তারাও স্বস্তি পেয়েছেন কূটনৈতিক বিজয় হওয়ায়। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। এই ম্যাচ থেকে অর্জিত আয়ের ভাগ বিসিবিও পাবে।

এখানেই শেষ নয়, বিসিবি সভাপতি এখন নিশ্চিন্ত মনে এশিয়ার দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বিসিবি সভাপতি কুয়েত যাওয়ার আগে জানান, গতবছর এসিসি থেকে চার মিলিয়ন ডলারের বেশি পেয়েছেন লভ্যাংশের ভাগ হিসেবে। আগে যেটা দেড় মিলিয়ন ডলার ছিল। আইসিসি থেকেও আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে বলে জানান আমিনুল ইসলাম। এসিসির সভা শেষে ঢাকায় ফিরে দেশে নতুন সরকার দেখতে পাবেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ