শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

এক দিনে দুই দফায় কমলো স্বর্ণের দর

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক দিনে দুই দফায় কমলো স্বর্ণের দর

দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দর এখন ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। গতকাল সোমবার দুই দফায় ভরিপ্রতি মোট ১২ হাজার ১৪ টাকা দর কমিয়ে এ দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে গত চার দিনে ২২ ক্যারেট স্বর্ণের দর ভরিপ্রতি কমানো হয়েছে ৪০ হাজার ২৪১ টাকা। গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় দর উঠেছিল। আন্তর্জাতিক বাজারে দর হ্রাস-বৃদ্ধির কারণ দেখিয়ে জুয়েলার্স মালিকদের সমিতি ঘন ঘন দর পরিবর্তন করছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরে পতন অব্যাহত থাকার প্রেক্ষাপটে গতকাল সকাল ১১টায় প্রথম দফায় আগের দিনের তুলনায় ২২ ক্যারেট মানের প্রতিভরিতে ৬ হাজার ৫৯০ টাকা দর কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। পরে বিকেল ৪টায় আরও ৫ হাজার ৪২৪ টাকা দর কমায়। ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের দামও ভরিপ্রতি কমেছে। তবে রুপার দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে এ প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত ছিল। গত ২৯ জানুয়ারি বিশ্বের ইতিহাসে স্বর্ণের দর প্রতি আউন্স ৫ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছিল। গতকাল রাত পৌনে ৯টায় তা কেনাবেচা হচ্ছিল ৪ হাজার ৭৫১ ডলারে। যদিও তা একপর্যায়ে ৪ হাজার ৪০২ ডলারে নামে। বিশ্ববাজারে স্বর্ণের দর অনেক বেড়ে যাবার পর কয়েকদিন ধরে সেখান থেকে কমছে। বাংলাদেশেও একই প্রবণতা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ