শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩৭ শতাংশ ছাড়াল

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩৭ শতাংশ ছাড়াল

ব্যাংকের মতো ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) খেলাপি ঋণও বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৯ কোটি টাকা। ওই সময় পর্যন্ত বিতরণ করা ৭৯ হাজার ২৫১ কোটি টাকা ঋণের যা ৩৭ দশমিক ১১ শতাংশ। তিন মাস আগে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২৭ হাজার ৫৪১ কোটি টাকা। মোট ঋণের যা ছিল ৩৫ দশমিক ৭২ শতাংশ।

দেশে বর্তমানে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২০টি প্রতিষ্ঠানের ৫০ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান আমানতকারীর অর্থ ফেরত দিতে পারছে না। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠান বন্ধ করে আমানতকারীদের আসল ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাকি ১১টি প্রতিষ্ঠানের ডিসেম্বরভিত্তিক প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর খারাপ চিত্র বেশ আগে থেকেই বোঝা যাচ্ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ব্যাংক খাতের প্রকৃত চিত্রও সামনে আসছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। মোট ঋণের যা ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এক বছর আগে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা বা ১৬ দশমিক ৯৩ শতাংশ খেলাপি দেখানো হয়েছিল। সে বিবেচনায় ব্যাংক খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ ৫৯ হাজার ৫৩৮ কোটি টাকা বা দ্বিগুণের বেশি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ