সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

শুধু প্রাইভেট সেক্টরে নয়, উন্নয়নকে জনপদে ছড়িয়ে দিতে হবে

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুধু প্রাইভেট সেক্টরে নয়, উন্নয়নকে জনপদে ছড়িয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা উদারনীতির রাজনীতি করি। আমি পরিকল্পনামন্ত্রী থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে বলেছিলেন, শুধু প্রাইভেট সেক্টরে উন্নয়ন নয়, উন্নয়নকে গ্রামীণ জনপদ অর্থাৎ গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে। গ্রামের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, সাধারণ মানুষ, শ্রমিক-জনতা যদি রাজনৈতিক দলগুলোর ওপর সঠিক চাপ বজায় রাখতে পারে, তাহলেই জবাবদিহি নিশ্চিত হবে। দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি পূরণ হয়নি। তাই এ সংগ্রাম চালিয়ে যেতে হবে।

শ্রমিক অধিকার অ্যাডভোকেসি অ্যালায়েন্স (বিলস) আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধানসহ বিভিন্ন দল ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ