শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়তে পারে– এমন আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকেছেন অনেকে। যে কারণে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম।

বিবিসি জানায়, সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আগের কার্যদিবসের তুলনায় প্রায় ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে রুপার দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯ শতাংশ। এর আগে শনি ও রোববার আন্তর্জাতিক বিভিন্ন পণ্যবাজারে সাপ্তাহিক বন্ধ ছিল।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ সামরিক অভিযান চালিয়ে গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। স্ত্রীসহ মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
মাদুরোকে আটকের ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশের শেয়ারবাজারের ডিফেন্স বা প্রতিরক্ষা খাতের বেসরকারি কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। বিনিয়োগকারীদের অনেক মনে করছেন, এ ঘটনার ফলে সামরিক খাতে ব্যয় বাড়তে পারে। এমন ধারনার প্রভাব পড়ছে শেয়ার দরে।

রয়টার্স জানায়, সোমবার ইউরোপের প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলোর মধ্যে জার্মানির হেন্সলট, রেইনমেটাল ও রেনকের শেয়ারদর ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। ইতালির কোম্পানি লিওনার্ডোর দর বেড়েছে ৬ শতাংশ।
তবে নিকোলাস মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম খুব বেশি পরিবর্তন হয়নি। বিবিসি জানায়, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম সামান্য বেড়ে প্রতি ব্যারেল ৬১ দশমিক শূন্য ৬ ডলার হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ