শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ফুটবল লিগের ম্যাচ স্থগিত

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ফুটবল লিগের ম্যাচ স্থগিত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ (মঙ্গলবার) সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বিসিবি, বাফুফেসহ অন্যান্য ফেডারেশন তার বিয়োগে শোক জানিয়েছে।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএল, ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের মঙ্গলবারের ম্যাচ স্থগিত করা হয়েছে। বিসিবি ও বাফুফে ভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দেশের শোকাবহ পরিস্থিতি ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। এ দুটি ম্যাচ কবে হবে, তা পরে জানাবে বিসিবি। এছাড়া ক্রিকেট উন্নয়নে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অসামান্য সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে।

সূচি অনুযায়ী, সিলেটে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল।

বাফুফে জানিয়েছে, কমলাপুর স্টেডিয়ামে মঙ্গলবার নারীদের ফুটবল লিগের তিনটি ম্যাচ ছিল। যা স্থগিত করা হয়েছে। বাফুফে পরে এই ম্যাচগুলোর সূচি প্রকাশ করবে। ফেডারেশন কাপে দুটি ম্যাচ ছিল, যা স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও আজ হবে না। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আগামীকাল খেলা হবে কিনা সেই সিদ্ধান্ত পরে জানাবেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ