শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

সোমালিল্যান্ডের স্বীকৃতি প্রত্যাখ্যান, নিরাপত্তা হুমকির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোমালিল্যান্ডের স্বীকৃতি প্রত্যাখ্যান, নিরাপত্তা হুমকির শঙ্কা

সোমালিয়ার একটি অংশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এ ঘটনা বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তাকে নতুন করে হুমকিতে ফেলবে বলে সতর্ক করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

ইসরায়েলের এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো। রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে সোমালিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এটি স্থিতিশীলতার জন্য একটি হুমকি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় গত শুক্রবার। তারাই প্রথম দেশ যারা অঞ্চলটিকে রাষ্ট্রের স্বীকৃতি দিল। হাসান শেখ বলেছেন, এই পদক্ষেপটি সোমালি প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতার ওপর আগ্রাসনের শামিল।

ইসরায়েল সোমালিল্যান্ডকে কেন স্বীকৃতি দিল এবং বিনিময়ে কি প্রত্যাশা করছে তা স্পষ্ট নয়। তাদের এমন পদক্ষেপকে এরইমধ্যে প্রত্যাখ্যান করেছে বেশ কয়েকটি দেশ।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ১৯৯১ সালে সোমালিয়ায় গৃহযুদ্ধ ও সহিংসতা শুরুর পর সোমালিল্যান্ড নিজেদের একতরফাভাবে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। পূর্ব আফ্রিকার এই অঞ্চলটি তখন থেকেই ভঙ্গুর অবস্থায় আছে। তাদের নিজস্ব সরকার ও মুদ্রা থাকলেও গত শুক্রবারের আগে দেশের স্বীকৃতি ছিল না।

শনিবার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ২০টির বেশি দেশ এবং ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের নজিরবিহীন পদক্ষেপ সোমালিয়া এবং লোহিত সাগর এলাকার শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। সামগ্রিকভাবে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মারাত্মক পরিণতি ডেকে আনবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ