শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

নববর্ষে হামলার পরিকল্পনা, আইএস সন্দেহে তুরস্কে ১১৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নববর্ষে হামলার পরিকল্পনা, আইএস সন্দেহে তুরস্কে ১১৫ জন গ্রেপ্তার

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বড় ধরনের হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এসব পরিকল্পনা ছিল বড়দিন ও ইংরেজি নববর্ষের অনুষ্ঠান ঘিরে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ১১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, রাজধানীর অন্তত ১২৪টি স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সংগঠনের কাগজপত্র।

এক বিবৃতিতে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, আইএস সমর্থকরা চলতি সপ্তাহে তুরস্কজুড়ে হামলার পরিকল্পনা করছিল। বিশেষ করে অ-মুসলিম সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে। সন্দেহভাজন আরো ২২ জনকে খোঁজা হচ্ছে। তুরস্কের বাইরে থাকা আইএস সদস্যদের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের যোগাযোগ ছিল।

দুইদিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে আইএস গোষ্ঠীর বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায়। সে সময় আইএস-এর হয়ে কাজ করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি তুরস্কের নাগরিক। তার বিরুদ্ধেও হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

সিরিয়ার কিছু অংশে আইএস এখনো সক্রিয়। দেশটির সঙ্গে তুরস্কের সীমানা প্রায় ৯০০ কিলোমিটার। ইস্তাম্বুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা, আইএস সদস্যদের উৎখাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ