শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

বছর শেষের আগে বিশ্বে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বছর শেষের আগে বিশ্বে স্বর্ণের দামে ফের রেকর্ড

বিশ্বে স্বর্ণের দাম আরেকটি রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো বিক্রি হচ্ছে প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারে। বিশ্লেষকদের মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরো কমাতে পারে। এমন সম্ভাবনা বিবেচনায় স্বর্ণের দাম বেড়েছে।

চলতি বছরের শুরুতে প্রতি আউন্সের দাম ছিল প্রায় ২ হাজার ৬০০ ডলার। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং সুদের হার কমার সম্ভাবনার মুখে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণসহ অন্য মূল্যবান ধাতুর দিকে ঝুঁকেছেন। ফলে রুপা ও প্লাটিনামের দামও ঊর্ধ্বমুখী।

সোমবার স্পট মার্কেটে (বর্তমান দামে কেনাবেচার প্রক্রিয়া) প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪২০ ডলারে পৌঁছায়। পরে কিছুটা কমে আসে। গোল্ড বুলিয়ন মার্কেটপ্লেস বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশের মতে, চলতি বছর স্বর্ণের দাম ৬৮ শতাংশের বেশি বেড়েছে। ১৯৭৯ সালের পর এটিই সবচেয়ে বড় বার্ষিক উত্থান।

অ্যাড্রিয়ানের মতে, দাম বৃদ্ধির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আছে। তিনি বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের ওপর হস্তক্ষেপও করেছেন। ভূরাজনৈতিক উত্তেজনাও দামে প্রভাব ফেলেছে।

সাধারণত সুদের হার কমার প্রত্যাশা থাকলে বন্ডের মতো বিনিয়োগে রিটার্ন কমে যায়। তখন বিনিয়োগকারীরা লাভের আশায় এবং ঝুঁকি এড়াতে স্বর্ণ ও রুপার মতো পণ্যের দিকে ঝোঁকেন। এছাড়া, মার্কিন ডলার দুর্বল হওয়ায় বিদেশি ক্রেতাদের কাছে স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়েছে। এটিও দাম বাড়তে ভূমিকা রেখেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ