রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

৭ম বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল শাহ্ সিমেন্ট

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭ম বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল শাহ্ সিমেন্ট

শাহ্ সিমেন্ট ৭ম বারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। ব্র্যান্ড ফোরাম ও এনসার্চের উদ্যোগে এই সম্মাননা পেয়েছে সিমেন্ট ব্র্যান্ডটি। শনিবার ঢাকার লে মেরিডিয়ান–এ আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হয়।

শাহ্ সিমেন্ট দীর্ঘদিন ধরে উন্নত মান, নির্ভরযোগ্যতা ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করে আসছে। দেশের অবকাঠামো উন্নয়ন ও অগ্রগতির পথে এই ব্র্যান্ডের অবদান উল্লেখযোগ্য।

সিমেন্ট ক্যাটাগরিতে প্রতিবারই এই স্বীকৃতি পেয়েছে শাহ্ সিমেন্ট। এই অর্জন ব্র্যান্ডটির নেতৃত্বস্থানীয় অবস্থান, গুণগত মানে আপসহীনতা এবং ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তাদের দাবি, এই স্বীকৃতি দেশের সিমেন্ট শিল্পে শাহ্ সিমেন্টের অবস্থানকে আরও দৃঢ় করেছে এবং একটি শক্তিশালী, আধুনিক ও উদ্দীপ্ত বাংলাদেশ গঠনে ব্র্যান্ডটির প্রতিশ্রুতিকে নতুনভাবে তুলে ধরেছে। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ