রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘না’ ভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনি ‘হ্যাঁ’ ভোট দিয়েও কোনো কল্যাণ হবে না। বরং এই পুরো প্রক্রিয়াই সংবিধানবিরোধী, আইনবহির্ভূত এবং গণতন্ত্রবিরোধী।

গতকাল শনিবার রংপুর সিটি বাজার এলাকায় নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জি এম কাদের এদিন ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেশের মানুষ তথাকথিত ‘হ্যাঁ’ ভোট গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। যার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর ‘না’ ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে।

নির্বাচন প্রসঙ্গে জি এম কাদের বলেন, দেশের মানুষ এখন ১২ তারিখের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত। কোনো ষড়যন্ত্র, চাপ কিংবা কৃত্রিম আয়োজন দিয়ে জনগণের সিদ্ধান্ত বদলানো যাবে না। রংপুরের মানুষ ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির প্রতি আস্থাশীল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রংপুর-৩ আসনের জনগণ আবারও লাঙ্গল প্রতীককে বিজয়ী করবে।
নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ