Advertise with us
শিরোনাম
জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. মো. সাহেদুল ইসলাম ইউসিবিরি ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারের বিরুদ্ধেও কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ‘অন্ধভক্ত বিশ্বাস করে আরেকজন ইডিয়টই গড’: রাহুলের মন্তব্যে সংসদে হট্টগোল সান্তোসে অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
Advertise with us

লিড সনদ পেল আরও পাঁচ পোশাক কারখানা

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিড সনদ পেল আরও পাঁচ পোশাক কারখানা

পরিবেশবান্ধব সবুজ কারখানা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পেয়েছে দেশের আরও পাঁচ পোশাক কারখানা। এগুলো হচ্ছে–নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইউনিট-৭, ঢাকার সুরমা গার্মেন্টস, ধামরাইয়ের নাফা অ্যাপারেলস ইউনিট-২, সাভারের উইন্টার ড্রেস ও চট্টগ্রামের মেহের গার্মেন্টস।

এই কারখানাগুলোর মধ্যে উইন্টার ড্রেস লিমিটেড ৮৫ রেটিং পয়েন্ট এবং মেহের গার্মেন্টস লিমিটেড ৮৯ পয়েন্ট পেয়ে সর্বোচ্চ মান প্লাটিনাম সনদ অর্জন করেছে। বাকি তিন কারখানার রেটিং মান গোল্ড। এ কারখানাগুলোসহ দেশে লিড সনদের কারখানার সংখ্যা ১৮০টিতে উন্নীত হলো। এর মধ্যে ১১৮টি প্লাটিনাম ও ১৪৩টি গোল্ড সনদের কারখানা।

বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড কারখানার মধ্যে ৫২টিই বাংলাদেশে। উদ্যোক্তাদের মতে, এসব কারখানায় উৎপাদিত পণ্যে ‘গ্রিন ট্যাগ’ যুক্ত থাকায় আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা বাড়ছে। বিদেশি ক্রেতাদের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রেও বাড়তি সুবিধা মিলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ