শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

লন্ডনে ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরার দৌড়ে যারা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লন্ডনে ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরার দৌড়ে যারা

যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস শুরু হয়েছে লন্ডনের ঐতিহাসিক রয়ার ফেস্টিভ্যাল হল-এ। সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ব্রিটিশ ও আন্তর্জাতিক অঙ্গনের তারকারা হাজির হয়েছেন এক ছাদের নিচে।

এবারের আসর উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক আলান কামিং।

এ বছর প্রতিযোগিতা বেশ হাড্ডাহাড্ডি তবে স্পষ্ট কোনো ‘ফেভারিট’ নেই। মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি পেয়েছে ১৪টি মনোনয়ন, যা ঐতিহাসিক রেকর্ডের খুব কাছাকাছি।

এর পরেই রয়েছে রায়ান কুগলারের সিনার্স, যার ঝুলিতে ১৩টি মনোনয়ন।

এছাড়া ১১টি করে মনোনয়ন পেয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত হ্যামনেট) এবং জশ সাফদির ‘মার্টি সুপ্রিম’ বিশ্লেষকদের মতে, সেরা চলচ্চিত্রের লড়াই হতে পারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’-এর মধ্যে ত্রিমুখী।

পুরস্কার ঘোষণার আগেই এবারের বাফটা ভেঙেছে একাধিক রেকর্ড। ‘হ্যামনেট’ নারী পরিচালকের নির্মিত ছবি হিসেবে সর্বোচ্চ মনোনয়ন পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। অন্যদিকে ‘সিনার্স’ কৃষ্ণাঙ্গ পরিচালকের ছবি হিসেবে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে।

এদিকে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ৫১ বছর বয়সে সপ্তমবারের মতো সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে একটি বিশেষ রেকর্ড স্পর্শ করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছে বিশেষ পরিবেশনা। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন কেপপ ডেমন হান্টার্স-এর চার্ট-শীর্ষ গান ‘গোল্ডেন’ পরিবেশন করবেন জায়ে, অড্রি নুনা ও রেই আমি।

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ছবিগুলো হলো- ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ