শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

‘রাক্ষস’-এর আইটেম গানে বলিউডের নাতালিয়া

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘রাক্ষস’-এর আইটেম গানে বলিউডের নাতালিয়া

চিত্রনায়ক সিয়াম আহমেদের আসন্ন সিনেমা ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলছে তুমুল আলোচনা। শোনা যাচ্ছে, এই সিনেমার আইটেম গানে নাচতে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।

বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার আজিম হারুন জানান, ছবিটি সত্যিই ‘রাক্ষস’-এর আইটেম গানের শুটিং সেট থেকে তোলা। তবে কীভাবে সেটি বাইরে ছড়িয়ে পড়েছে, তা তাদের জানা নেই।

তিনি বলেন, গানে দেখা যাবে, যিনি অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে নাচ করেছেন। তার ধারণা, নাতালিয়ার এটি সম্ভবত প্রথম কোনো বাংলা চলচ্চিত্রে কাজ।

ইউরোপীয় বংশোদ্ভূত নাতালিয়া জানোসজেক বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে অভিনয়ের পাশাপাশি তিনি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস-এও অংশ নিয়েছিলেন।

রিয়েল এনার্জির আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, আইটেম গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের পরিচিত কোরিওগ্রাফার আদিল শেখ। গানটির সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ এবং এতে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা।

তিনি আরও বলেন, গানটি বড় বাজেটে নির্মাণ করা হচ্ছে এবং দেশের বাইরে জাঁকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং চলছে। দর্শকদের কাছে গানটি ভালো লাগবে বলে তাদের প্রত্যাশা। একই সঙ্গে এবারের ঈদে রাক্ষস দর্শকদের অন্যতম পছন্দের ছবি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এর আগে রিয়েল এনার্জি প্রডাকশন শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি প্রযোজনা করেছিল, যা মুক্তির পর বক্স অফিসে বড় সাফল্য পায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ