Advertise with us
শিরোনাম
Price Sensitive Information for Bay Leasing & Investment Limited স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ব্রাজিলে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, লুলাকে শি মেসি যতদিন ইচ্ছা ততদিন খেলবে: ডি মারিয়া সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রিয়াঙ্কা, বিজয়, সোনাক্ষীদের প্রতিক্রিয়া মেসি কি তবে ব্রাজিলেরও? গবেষণায় উঠে এলো নতুন তথ্য
Advertise with us

ভারতের কাশ্মীরে বিক্ষোভের মুখে মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের কাশ্মীরে বিক্ষোভের মুখে মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ভারতের জাতীয় মেডিকেল কমিশন ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিকেল ইনস্টিটিউট’ নামের একটি কলেজকে বন্ধ ঘোষণা করেছে। একটি কোর্সে অধিকাংশ মুসলমান শিক্ষার্থী ভর্তি ও এর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেডিকেল কলেজটি কাশ্মীরের রিয়াসি শহরে। দান ও আংশিক সরকারি অর্থায়নে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। গত বছরের নভেম্বরে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি করা হয়। এতে দেখা যায়, ৫ বছর মেয়াদি ব্যাচেলর ইন মেডিসিন প্রোগ্রামে ভর্তি হওয়া ৫০ শিক্ষার্থীর মধ্যে ৪২ জনই মুসলমান। তাদের অধিকাংশই কাশ্মীরের বাসিন্দা, সাতজন হিন্দু ও একজন শিখ।

আলজাজিরার প্রতিবেদনে লেখা হয়েছে, এ তথ্য জানার পর স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলো প্রতিবাদ শুরু করে। তারা মুসলিম শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবি তোলে। যুক্তি দেয়, যেহেতু কলেজটি মাতা বৈষ্ণো দেবী মন্দিরে ভক্তদের দান থেকে অর্থায়িত, তাই মুসলিম শিক্ষার্থীদের সেখানে ভর্তির অধিকার নেই।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, সাধারণত মানুষ তাদের এলাকায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য লড়াই করে। কিন্তু এখানে লড়াই হয়েছে মেডিকেল কলেজটি বন্ধ করে দেওয়ার জন্য। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে। এতে যদি আনন্দ হয়, তাহলে তা উদযাপন করুক।

কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলার পর বিজেপির আইনপ্রণেতারা কাশ্মীরের প্রশাসকের কাছে একটি চিঠি পাঠান। এতে কলেজটির আসন শুধু হিন্দু শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে বলা হয়। একই সময়ে বিক্ষোভকারীরা কলেজ বন্ধের দাবি জানান। বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে ৬ জানুয়ারি জাতীয় মেডিকেল কমিশন কলেজের অনুমোদন বাতিল করে। চিঠিতে বলা হয়, কলেজটি আবাসন, গ্রন্থাগারসহ প্রয়োজনীয় সুযোগ নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

ভারতে সরকারি বা বেসরকারি সব ধরনের মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হয় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ‘ন্যাশনাল এন্ট্রান্স এক্সামিনেশন টেস্টের (এনইইটি)’ মাধ্যমে। প্রতিবছর ২০ লাখের বেশি শিক্ষার্থী এনইইটিতে অংশ নেন। যারা ন্যূনতম স্কোর অর্জন করেন তারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ