শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

ব্যতিক্রমী আয়োজনে তমা ও হিমি

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যতিক্রমী আয়োজনে তমা ও হিমি

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সব সময় থাকে নিত্যনতুন ভাবনার উপস্থাপনা। তার ধারাবাহিকতায় ঈদের বিশেষ পর্বে থাকছে বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর নাচের পরিবেশনা। আর এই নাচে অংশ নিয়েছেন চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

তাদের সঙ্গে অংশ নিয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, ইত্যাদির নাচগুলোকে একটু ব্যতিক্রমী করে তোলার চেষ্টা করা হয়। সেই চিন্তাধারা থেকে নতুনভাবে সংগীতায়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচের সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

সংগীতে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ ঘটিয়েছেন তিনি। সেই সুবাদে নতুনত্ব নাচের পরিবেশনাতেও উঠে এসেছে বৈচিত্র্য। তাই নতুন বিষয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত।

সব মিলিয়ে ঈদের ইত্যাদির এই নাচ দর্শকের মনোযোগ কাড়বে বলেও আশা প্রকাশ করেছেন নির্মাতারা।

বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ