শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

বিশ্বকাপে রানের শীর্ষে ফারহান

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপে রানের শীর্ষে ফারহান

পাকিস্তানের পুরো ইনিংসে বলার মতো কোনো দাপট ছিল না। তবুও দলটি প্রথমে ব্যাট করে ১৬০ প্লাস রান সংগ্রহ করেছে সাহিবজাদা ফারহান, ফখর জামান ও শাদাব খানের কার্যকরী ইনিংসে। বিশেষ করে ফারহানের হাফ সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান। মঙ্গলবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের সুপার এইটে প্রথমে ব্যাট করা পাকিস্তান ৯ উইকেটে ১৬৪ রান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ২.৩ ওভারে ২ উইকেটে ১৭ রান সংগ্রহ করেছে।

পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম পাঁচ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পাকিস্তানের জন্য গতকাল ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটি ছিল গুরুত্বপূর্ণ। ইংলিশদের থামাতে হলে বড় স্কোর করতে হবে। সেটা মাথায় নিয়ে নামে পাকিস্তান। কিন্তু ব্যাট হাতে ঝড় তোলার আগেই সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। জোফ্রা আর্চারের করা দ্বিতীয় ওভারের প্রথম বলটি ছিল শর্ট। ডিপ স্কয়ার লিগে জ্যাকব বেথেলের হাতে ধরা পড়ার আগে পাকিস্তানের এ ওপেনার একটি বাউন্ডারির সাহায্যে সাত বলে করেন ৭ রান। প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৪৬ রান। যেখানে কোনো ছয়ের মার ছিল না। রান তোলার গতি বাড়াতে যেখানে মনোযোগ দেওয়ার কথা, সেখানে মন্থর ব্যাটিং করতে থাকেন ফারহান ও বাবর আজম। ৮-১১– এই চার ওভারে বাউন্ডারি পায়নি পাকিস্তান। আদিল রশিদ, লিয়াম ডওসন আর ওভারচুনকে খেলতে পারছিল না তারা।। এক সময় সাহিবজাদা ফারহানের রান ছিল ১৯ বলে ২৮। সেই তিনিও এই সময়ে মারতে পারেননি কোনো বাউন্ডারি। পাশাপাশি মন্থর ব্যাটিং ছিল বাবর আজমের। এমনিতেই বাবর টি২০-এর মতো ব্যাট করেন না বলে সমালোচিত হচ্ছেন। তাই রান রেট বাড়াতে গিয়ে বোল্ড হয়ে যান বাবর। ২৪ বলে ২টি বাউন্ডারির সৌজন্যে ২৫ রান আসে তাঁর ব্যাট থেকে।

বাবর আউট হওয়ার পর মারমুখী ব্যাটিং করেন ফারহান ও ফখর জামান। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের নায়ক উইল জ্যাকসকে এদিন ভালোভাবে খেলেন তারা। ইনিংসের ১৪তম ওভারে ফখর ও ফারহান ছক্কা হাঁকান। ওই ওভার থেকে পাকিস্তান রান নেয় ১৬। এই ওভারেই সিঙ্গেল নিয়ে টি২০ ক্যারিয়ারে নিজের দশম হাফ সেঞ্চুরি তুলে নেন ফারহান। ফিফটি করার পর রানের গতি বাড়াতে মনোযোগ দেন এ ব্যাটার। ষোলোতম ওভার করা ওভারচুনকে পরপর দুই বলে ছয় ও চার মারেন। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন ফারহান। রিভিউ নিলেও তাতে লাভ হয়নি। ৪৫ বলে ৬৩ রানে থামেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়ের মার। এবারের টি২০ বিশ্বকাপে গতকাল পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ২৮৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। পরের ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে আদিল রশিদের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লিয়াম ডওসনের হাতে ধরা পড়েন ফখর। ১৬ বলে তিনি করেন ২৫ রান। ফারহান-ফখর আউট হওয়ার পর উইকেটে থিতু হতে পারেননি কোনো পাকিস্তানি ব্যাটার। ইনিংসের ১৮তম ওভার করতে আসা ডওসন পরপর দুই বলে উসমান খান ও মোহাম্মদ নাওয়াজকে আউট করে রানের গতি কমান। শেষ পাঁচ ওভারে স্কোরবোর্ডে পাকিস্তান তুলেছে ৫২ রান। তবে হারিয়েছে ৬ উইকেট। ওভারপ্রতি ১০ রান নেওয়ার পেছনে শাদাব খানের ১১ বলে ২৩ রানের ইনিংসটি ছিল কার্যকরী। আর ইংল্যান্ডের বাজে ফিল্ডিংয়ের কারণেও পাকিস্তান রান তুলতে পেরেছে। দুটো চার ছেড়েছেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের হয়ে ডওসন নিয়েছেন ৩ উইকেট।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ