বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন

দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানিয়েছেন। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করতে বাংলাদেশ কাজ করবে।

তিনি জানান, সরকার ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণে আগ্রহী। গত তিন বছর অর্থনীতি স্থবির ছিল এবং প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করে—তাই বাংলাদেশকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করতে সরকার কাজ করছে। শিগগিরই এর ফল দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বেগবান করতে চায়। নন-ট্যারিফ বাধা অপসারণে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশসমূহের অংশীদারিত্ব অব্যাহত থাকবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রেডরিক ইনজা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, ইতালির রাষ্ট্রদূত এন্তোনিও আলসান্দ্রে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এবং ইউরোপীয় ইউনিয়নের ট্রেড অ্যাডভাইজর আবু সাঈদ বেলাল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ