শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার সেই চেনা ইডেন যেন অচেনা। বাংলাদেশ নেই, তাই কলকাতাবাসীরও যেন বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহ নেই। টিকিট বিক্রির হতাশাজনক চিত্রই বলে দিচ্ছে, বাংলাদেশকে কতটা মিস করছে কলকাতা। সব ঠিক থাকলে ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের জৌলুস পুরোপুরি হারিয়েছে কলকাতা। যদিও বাংলাদশের বদলি স্কটল্যান্ডকে নিয়ে তেমন আগ্রহ নেই কলকাতাবাসীর।

‘আনন্দবাজার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীরগতিতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ভিড় তো দূরের কথা, একসঙ্গে ৫-৬ জন মানুষও চোখে পড়ছে না। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক এই স্টেডিয়ামে ম্যাচ ঘিরে এমন অনাগ্রহ অতীতে খুব কমই দেখা গেছে।

টিকিট বিক্রির পরিসংখ্যানই বলে দিচ্ছে হতাশার কথা। এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৯১৭টি টিকিট। স্কটল্যান্ড বনাম ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ, বিক্রি হয়েছে মাত্র ৩৪৮টি টিকিট।

২ হাজার ৭৫টি টিকিট বিক্রি হয়েছে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের। ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচের ৪ হাজার ৯৭০টি। ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালির ১ হাজার ২৪৮টি। গ্রুপ পর্বের বাইরে সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে সবসাকুল্যে ৯ হাজারের মতো।

দর্শকদের এই অনাগ্রহের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে গ্রুপ পর্বে ইডেনে স্বাগতিক ভারত এবং প্রতিবেশী বাংলাদেশের কোনো ম্যাচ না থাকাকে। তবে টিকিট বিক্রি কম হলেও আর্থিক ক্ষতির মুখে পড়ছে না আয়োজক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে প্রাপ্ত অর্থেই খরচ উঠে যাচ্ছে তাদের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ