রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

বন্ড লাইসেন্স না থাকলেও শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ড লাইসেন্স না থাকলেও শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ

রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড– এনবিআর।

এনবিআর সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে আজ সোমবার সংস্থার জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্তাদি মেনে যেসকল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স গ্রহণ সম্ভবপর হয়ে ওঠে না তাদের জন্য শুল্ক-করাদি পরিশোধ না করে কাঁচামাল/ পণ্য আমদানি করার সুবিধা দেয়া হয়েছে। শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ নিরূপিত শুল্ক–করের সমপরিমান ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।

এনবিআর মনে করে, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ