শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

দেশে ফিরে বিসিবিতে বুলবুল

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে ফিরে বিসিবিতে বুলবুল

অস্ট্রেলিয়া গিয়ে আর দেশে ফিরবেন না, এমন সব গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি। এরপর আজ রোববার দুপুরেই বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের দাপ্তরিক কাজ শুরু করেছেন সাবেক এই অধিনায়ক।

সবশেষ নির্বাচনের পর থেকেই বিসিবিতে একধরনের অস্থিরতা বিরাজ করছে। ক্লাব সংগঠকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে আছে ঘরোয়া ক্রিকেট। এর মধ্যে রমজানের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে বুলবুল অস্ট্রেলিয়ায় গেলে গুঞ্জন রটে, তিনি হয়তো দেশ ছেড়েছেন এবং সভাপতির পদ হারাতে যাচ্ছেন। তবে দেশে ফিরে তিনি প্রমাণ করলেন, এসব খবর একেবারেই ভিত্তিহীন।

কিছুদিন আগে তামিম ইকবালসহ প্রায় ৫০ জন ক্লাব সংগঠক জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) গিয়ে বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে দ্রুত নির্বাচনের সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাদের অভিযোগের ভিত্তিতে বিসিবি নির্বাচনে কোনো অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা, তা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি। যদিও রমজান ও ঈদের ছুটির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি তারা। তবে দ্রুতই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে। তদন্ত চলাকালীন বিসিবি পরিচালক, অভিযোগকারীসহ সবার সঙ্গে কথা বলবেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ