শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

দাবি না মানলে পোলট্রি উৎপাদন বন্ধের হুমকি প্রান্তিক খামারিদের

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাবি না মানলে পোলট্রি উৎপাদন বন্ধের হুমকি প্রান্তিক খামারিদের

দেশের পোলট্রি খাতে করপোরেট সিন্ডিকেট ভাঙাসহ সাত দফা দাবি জানিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সরকার এসব দাবি না মানলে আগামী ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার।
সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারিরা প্রতিকূল পরিবেশেও উৎপাদন চালিয়ে যাচ্ছেন। কিন্তু পোলট্রি খাদ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, করপোরেট সিন্ডিকেটের একচেটিয়া নিয়ন্ত্রণ ও সরকারের কার্যকর তদারকির অভাবে পুরো পোলট্রি খাত গভীর সংকটে নিমজ্জিত।

প্রান্তিক খামারিদের সার্বিক দিক বিবেচনা করে বিপিএ সাত দফা দাবি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে। এগুলো হলো–করপোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, মুরগির বাচ্চা ও ওষুধ-টিকার দাম সরকারের নির্ধারণ করতে হবে। অবিলম্বে করপোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। প্রান্তিক খামারিদের সংগঠনের প্রতিনিধিদের নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে। ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত নিরীক্ষাব্যবস্থা চালু করতে হবে। উৎপাদন খরচ অনুযায়ী ১০ শতাংশ লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্যদাম নির্ধারণ করতে হবে। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা, সহজ শর্তে জামানতবিহীন ঋণ ও ভর্তুকি দিতে হবে। দুর্নীতিগ্রস্ত ও করপোরেটপন্থি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুমন হাওলাদার আরও বলেন, ১৫ দিনের মধ্যে সরকার ১০ থেকে ১২টি কোম্পানির একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বন্ধ না করলে এবং তাদের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে প্রান্তিক আগামী ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে খামার বন্ধ ও ডিম-মুরগি উৎপাদন স্থগিত কর্মসূচি শুরু করবে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ