রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ঢাকা-১৭ আসনে সরে দাঁড়ালেন চার স্বতন্ত্র প্রার্থী

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-১৭ আসনে সরে দাঁড়ালেন চার স্বতন্ত্র প্রার্থী

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।

এই চার স্বতন্ত্র প্রার্থী হলেন– সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের এই চার প্রার্থীর মধ্যে দুজন সশরীরে দেখা করতে এসেছিলেন। আর দুজন ঢাকায় নেই। তারা টেলিফোনে কথা বলেছেন। তারা তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।

এর আগে তারেক রহমানকে সমর্থন জানিয়ে এই আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ সম্প্রতি সরে দাঁড়ান। তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এই পর্যায়ে এসে তারেক রহমানকে আমার সমর্থন করার একটি মাত্র রাজনৈতিক কারণ। সেটি হচ্ছে, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়ী করাতেই হবে। দেশের যে সাম্প্রদায়িক শক্তি এবং ’৭১-এর যে পরাজিত শক্তি, তারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে। তারা নানা চিন্তা-ভাবনা নিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ফিরে যেতে চায় ৫৪ বছর আগে। এ জন্য তারেক রহমানকে সমর্থন দিয়েছি।

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, আমি আজ একটি স্লোগান সমর্থন করতে এসেছি। সেই স্লোগান হচ্ছে– ‘সবার আগে বাংলাদেশ’। ঢাকা-১৭ আসনের যারা আমাকে সমর্থন এবং ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন– তাদের উদ্দেশে আহ্বান, ধানের শীষে ভোট দিলেই আমাকে ভোট দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ