Advertise with us
শিরোনাম
৪ ব্যাংকের আর্থিক প্রতিবেদন, মুনাফা বেড়েছে দুটির রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. মো. সাহেদুল ইসলাম ইউসিবিরি ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারের বিরুদ্ধেও কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ‘অন্ধভক্ত বিশ্বাস করে আরেকজন ইডিয়টই গড’: রাহুলের মন্তব্যে সংসদে হট্টগোল সান্তোসে অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ
Advertise with us

জামায়াত–এনসিপি নির্বাচনি জোটের আসন ঘোষণা দুই–একদিনেই: নাহিদ

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াত–এনসিপি নির্বাচনি জোটের আসন ঘোষণা দুই–একদিনেই: নাহিদ

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কত আসনে নির্বাচন করবে, তার ঘোষণা আনুষ্ঠানিক দুই–একদিনের মধ্যেই আসবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াত-এনসিপি জোট ইতিমধ্যে মাঠে প্রচারণা শুরু করেছে। অন্য জোটগুলোর ভেতরে আসন নিয়ে এখনো অস্পষ্টতা ও বিশৃঙ্খলা থাকলেও তাদের জোট নির্বাচনের জন্য প্রস্তুত।

আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবস নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করছি, বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ-সুবিধা, বিশেষ করে প্রটোকল দেওয়ার মাধ্যমে একধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটা অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে।’

গণমাধ্যমের অবস্থান নিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা দেখতে পাচ্ছি, এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক নিউজ বা ফলস নিউজ। বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে। তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেয়িং ফিল্ড প্রশাসনিকভাবে বা মিডিয়ার জায়গা থেকে সেই সুযোগ-সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয়, সেটা আমাদের চাওয়া থাকবে। সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি।

ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অনেক ঋণখেলাপি প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। সংখ্যা আরও বেশি হওয়া সত্ত্বেও অল্প কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান দাবি করেন তিনি।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় পর্যবেক্ষক দল পাঠাবে। ইইউ চায় নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হোক, যাতে ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন হয়। এ জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নির্বাচনি মাঠে আতঙ্ক তৈরি হয়েছে। হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতা রয়ে গেছে।

বৈঠকে এনসিপির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ ও নাভিদ নওরোজ শাহ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ