শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার, এক সপ্তাহ প্রস্তুত থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার, এক সপ্তাহ প্রস্তুত থাকার পরামর্শ

জাপানে সোমবারের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ও অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ জানানো হলেও পরে তা সংশোধন করা হয়। তাৎক্ষণিক সুনামির সতর্কতা জারি হলেও মঙ্গলবার তা প্রত্যাহার করা হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমরি উপকূলের অদূরে। এর পরপরই হোক্কাইডো ও আওমরির পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। পাঁচটি অঞ্চলের সোয়া ১ লাখ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও উঠিয়ে নেওয়া হয়েছে।

ভূমিকম্পে পানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে আওমরি ও ইওয়াতে প্রায় ৪৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা আওমরির হাচিনোহে শহরে জাপানি শিন্ডো স্কেলে আপার-৬ রেকর্ড করা হয়। এটি প্রায় ৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

এদিকে সুনামি সতর্কতা প্রত্যাহার হলেও জাপানের বাসিন্দাদের আগামী এক সপ্তাহ সতর্ক ও ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে রাখতে পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, আগের যেকোনো সময়ের তুলনায় হোক্কাইডো থেকে সানরিকু উপকূলের অদূরবর্তী অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা এখন বেশি।

সরকারের পক্ষ থেকে জারি করা বিশেষ পরামর্শে বলা হয়েছে, আগামী এক সপ্তাহে আরও ভূমিকম্পের ঝুঁকি আছে। তাই সবাইকে সতর্ক ও সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তবে স্বাভাবিক কাজ বাদ দেওয়ার প্রয়োজন নেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ