শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল, ফের প্রেমের গুঞ্জনে কিম

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল, ফের প্রেমের গুঞ্জনে কিম

আবার প্রেমে পড়েছেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান। এবার এফওয়ান রেসার লুইস হ্যামিলটনের প্রেমে মজেছেন কিম– এই গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে হলিউডের বাতাসে।

দ্যা এক্সপ্রেস ট্রিবিউন, টিলা, ইয়াহু নিউজসহ একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অনেক দিন ধরে বিনোদন দুনিয়ায় কিমের ও রেসার হ্যামিলটনের প্রেম নিয়ে কানাঘুষা চলছিল। সেই গুঞ্জন অনেকটা সত্যি বলে প্রমাণ হতে চলেছে।

সম্প্রতি একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন হ্যামিলটন এবং কিম কার্দাশিয়ান। সেদিন গ্যালারিতে ক্যামেরাবন্দি হন এই চর্চিত যুগল; যা প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

সেই ভিডিওতে দেখা গেছে, হ্যামিলটন ও কিম পাশাপাশি বসে গল্প করছেন; যা দেখে অনেকেরই মনে হয়েছে, দুই অঙ্গনের এই দুই তারকা এবার তাদের সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন। যদিও দুজনের দাবি, তারা ভালো বন্ধু, এর বেশি কিছু নন। তবে গ্যালারিতে বসে থাকা তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখে অনেকে বলছেন, তাদের সম্পর্কটা আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই।

এদিকে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে সুপার বোল এলএক্সের জন্য হ্যামিলটন ও কিমের পাশাপাশি বসা, হাসিমুখে আড্ডায় মেতে ওঠা নিয়ে প্রেমের গুঞ্জন ক্রমশ জোরালো হয়ে উঠেছে। এই দুজনের সম্পর্ক নিয়ে যে ফিসফিসানি শুরু হয়েছিল, তা সত্যি কিনা এতদিন কেউ নিশ্চিত করে তা বলতে পারেননি। কিন্তু সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে এই জুটিকে প্রথমবারের মতো এক সঙ্গে দেখতে পাওয়ায় আলোচনা মোড় নিয়েছে ভিন্ন দিকে। অনেকে এখন নিশ্চিত এতদিন যা গুঞ্জন ছিল, তা একেবারে মিথ্যা নয় বলেই নেটজেনদের অনেকের মত।

প্রসঙ্গত, লুইস হ্যামিলটনের আগেও বিভিন্ন সময় একাধিক তারকার সঙ্গে কিমের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল; যা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। তেমনই এক প্রেমের গুঞ্জনের ইতি টেনে ২০০০ সালে কিম বিয়ে করেছিলেন সংগীত প্রযোজক ডেমন থমাসকে। বিয়ের চার বছর পর ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসকে বিয়ে করেন এই হলিউড তারকা। কিন্তু দুই বছরের মাথায় সেই বিয়েও ভেঙে যায়।

সবশেষ ২০১৪ সালে কিম তৃতীয়বারের মতো বিয়ের বাঁধনে বাঁধা পড়েন র্যা পারের ক্যাসি ওয়েস্টের সঙ্গে। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এবার নতুন করে কিমের সঙ্গে নাম জড়ালো রেসার হ্যামিলটনের। এই সম্পর্ক এখন বিয়ে পর্যন্ত গড়ায় কিনা, সেটা এখন দেখার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ