Advertise with us
শিরোনাম
Advertise with us

এক বিজয়ের বিয়ের আবহে আরেক বিজয়ের বিচ্ছেদের গুঞ্জন

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক বিজয়ের বিয়ের আবহে আরেক বিজয়ের বিচ্ছেদের গুঞ্জন

দুদিন আগেই দক্ষিণী সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের বিয়ে ঘিরে যখন দেশজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস, ঠিক সেই সময়েই দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় তারকা বিজয় থালাপতিকে ঘিরে উঠে এসেছে বিচ্ছেদের গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিজয় থালাপতির দাম্পত্য জীবন নিয়ে জল্পনা নতুন নয়। ২০২৫ সালের মাঝামাঝি থেকেই শোনা যাচ্ছিল, তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা সুখকর নয়। সেই ধারাবাহিকতার মধ্যেই এবার সামনে এসেছে আইনি বিচ্ছেদের খবর। দাবি করা হচ্ছে, দীর্ঘ ২৭ বছরের সংসারের ইতি টানতে তাঁর স্ত্রী সঙ্গীতা সুরলিঙ্গম চেঙ্গালপাট্টু ফ্যামিলি কোর্টে ডিভোর্স পিটিশন দাখিল করেছেন।

খবরে বলা হয়েছে, সঙ্গীতা ইতোমধ্যেই আদালতে লিখিতভাবে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দিয়েছেন। ফলে বহু বছরের এই দাম্পত্য সম্পর্ক এবার আইনি বিচ্ছেদের পথে এগোচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে বিজয় থালাপতি ও সঙ্গীতার বিয়ে হয়। দীর্ঘ সময় ধরে তাঁদের সম্পর্ক তামিল ইন্ডাস্ট্রিতে এক সংযত ও স্থিতিশীল দাম্পত্যের উদাহরণ হিসেবেই পরিচিত ছিল। ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আলো থেকে দূরে রেখেছেন তাঁরা। খুব কম ক্ষেত্রেই তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা গেছে।

তবে গত কয়েক বছরে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২১ সালে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিজয়ের নাম জড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। যদিও সে সময় কোনও পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

এবার সঙ্গীতার আইনি পদক্ষেপ সেই পুরোনো জল্পনাকেই নতুন করে উসকে দিল। অনুরাগীদের অনেকের কাছেই এই খবর বেশ অপ্রত্যাশিত, কারণ দীর্ঘদিন ধরেই এই দম্পতিকে আদর্শ সংসারের উদাহরণ হিসেবে দেখা হতো। তবে ২০২৬ সালে এসে সেই সম্পর্ক ভাঙনের মুখে—এমন গুঞ্জনেই সরগরম দক্ষিণী বিনোদন দুনিয়া।

এ বিষয়ে এখনও পর্যন্ত বিজয় থালাপতি বা সঙ্গীতা—কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেননি। আদালতে এই বিচ্ছেদ প্রক্রিয়া কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর অনুরাগীদের। সূত্র: দ্য ওয়াল

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ