শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এআইর কারণে কর্মী ছাঁটাই করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এআইর কারণে কর্মী ছাঁটাই করা যাবে না

চীনে কর্মীদের পরিবর্তে কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে কাজ করানোর উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারবে না। এমনই রায় দিয়েছেন দেশটির একটি আদালত।

প্রযুক্তি উন্নয়নের বৈশ্বিক প্রতিযোগিতার পাশাপাশি দেশের শ্রমবাজার স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার মধ্যে এই সিদ্ধান্ত এলো। পূর্ব চীনের একটি প্রযুক্তি কোম্পানি তাদের এক কর্মীকে অবৈধভাবে বরখাস্ত করেছে বলে রায় দেয় হাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট।

আদালতের বিবৃতি অনুযায়ী, ওই কর্মীর কাজ এআই দ্বারা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাওয়ার পর তাঁকে পদাবনতি নিতে বলা হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে তাঁকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। আরেকটি বিবৃতিতে আদালত আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতির কারণে কোম্পানিগুলো একতরফাভাবে কর্মী ছাঁটাই বা বেতন কমাতে পারে না। ব্লুমবার্গ।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ