Advertise with us
শিরোনাম
জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. মো. সাহেদুল ইসলাম ইউসিবিরি ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারের বিরুদ্ধেও কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ‘অন্ধভক্ত বিশ্বাস করে আরেকজন ইডিয়টই গড’: রাহুলের মন্তব্যে সংসদে হট্টগোল সান্তোসে অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
Advertise with us

উচ্চ মূল্যের কৃত্রিম তন্তুর পোশাকে বিনিয়োগ করতে চায় চীন

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উচ্চ মূল্যের কৃত্রিম তন্তুর পোশাকে বিনিয়োগ করতে চায় চীন

তৈরি পোশাক শিল্পের ম্যানমেইড ফাইবারসহ পশ্চাদসংযোগ খাতে বিনিয়োগ করতে চায় চীন। ম্যানমেইড ফাইবারভিত্তিক উচ্চ মূল্যের পোশাক উৎপাদনে সক্ষমতা বাড়াতেও সহযোগিতা দিতে চেয়েছেন দেশটির উদ্যোক্তারা। এজন্য প্রযুক্তি ও যন্ত্রপাতিতে যৌথ বিনিয়োগে জোর দিয়েছে চীনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানায় তারা। চীনা প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বৈশ্বিক ফ্যাশন পার্টনার বেটেক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ফ্রাঙ্ক ই। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান। এ সময় সংগঠনের সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক রুমানা রশীদ ও পরিচালক মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।
সভায় ইনামুল হক খান শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি খরচ কমাতে এবং লিড টাইম কমাতে এমএমএফভিত্তিক টেক্সটাইল, কেমিক্যাল ও নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রযুক্তি, সমন্বিত সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সহযোগিতা চান।

বৈঠকে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্ব দেন। তিনি আগামী জানুয়ারি মাসে বেটেক্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ও সহযোগিতায় বিজিএমইএ এবং চীনা ব্যবসায়ীদের নিয়ে একটি সমন্বয় সভা করার প্রস্তাবনা দেন। একই সঙ্গে তিনি শিক্ষা ও গবেষণার জন্য চীনের চেউং কং গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের সঙ্গে বিজিএমইএ একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন।

ফয়সাল সামাদ বলেন, যেহেতু বাংলাদেশের পোশাক খাত চীন থেকে ফেব্রিকস আমদানি করে, তাই অনেক সময় সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। এই বিরোধ নিষ্পত্তির জন্য চীনা ল ফার্ম একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন।
চীনা প্রতিনিধি দলটি নবায়নযোগ্য জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। জানুয়ারিতে একটি সভা করার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ