শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

ইরাক থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরাক থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো

বিদেশি তেল কোম্পানিগুলো ইরাকের তেলক্ষেত্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে।

সংবাদ সংস্থা রয়টার্সের সংগৃহীত ফুটেজে দেখা যাচ্ছে, কর্মীরা সাফওয়ান সীমান্ত পেরিয়ে কুয়েতে প্রবেশ করছেন।

মার্কিন তেল কোম্পানি হ্যালিবার্টনের একজন নিরাপত্তারক্ষী, মোহাম্মদ তা’মেহ বলেন, ‘ইরাকের নিরাপত্তা পরিস্থিতির কারণে, সেখানকার তেল স্টেশনগুলোতে কর্মরত বিদেশি কর্মীরা কুয়েতে চলে গেছেন এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেবেন যে তারা কোথায় যাবেন।’

এছাড়া এইচকেএন এনার্জি নামে আরেকটি মার্কিন তেল উৎপাদনকারী সংস্থা, ‘সন্ত্রাসী গোষ্ঠীর হামলার’ খবর পাওয়ার পর, শুক্রবার থেকে তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সপ্তাহব্যাপী সংঘাতে ওই অঞ্চলের অনেকগুলো তেলক্ষেত্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ