শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

ইউক্রেনে ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনে ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন

রুশ হামলায় ইউক্রেনের ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায়, এ হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঁচ লাখের বেশি মানুষ শুধু রাজধানীতে বিদ্যুৎহীন অবস্থায় আছেন। শুক্রবার রাতে চালানো হামলায় তিনজন নিহত হন। ১৩ বছর বয়সী এক শিশুসহ আহত হয়েছেন এক ডজন মানুষ।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা প্রায় ৬০০ ড্রোনের মধ্যে ৫৫৮টি ভূপাতিত করেছে। শীতের আগে রাশিয়া বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ আরও জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সামরিক-শিল্প কমপ্লেক্স ও সহায়ক জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

সর্বশেষ এই বোমা হামলাটি এমন সময় ঘটল যখন ইউক্রেনীয় আলোচকরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে একটি খসড়া শান্তি পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করছেন। এটা পরে সংশোধন করা হলেও প্রাথমিকভাবে রাশিয়ার পক্ষে ঝুঁকে ছিল।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনর্ব্যক্ত করেছেন, রাশিয়া আক্রমণ বন্ধ করবে যদি ইউক্রেনের সেনারা মস্কোর দাবি করা অঞ্চল থেকে সরে যায়। প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের সার্বভৌমত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ