শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসএমসির প্যাভিলিয়ন উদ্বোধন

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসএমসির প্যাভিলিয়ন উদ্বোধন

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) তাদের প্যাভিলিয়নের উদ্বোধন করেছে। সোমবার এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।

এতে বলা হয়, এসএমসির প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ একটি বিশেষ ব্রেস্টফিডিং কর্নার। এছাড়া প্যাভিলিয়নে প্রশিক্ষিত প্যারামেডিকদের মাধ্যমে দর্শনার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা রক্তচাপ পরিমাপ, রক্তে সুগার পরীক্ষা এবং ওজন পরিমাপসহ বিভিন্ন সেবা নিয়ে সহজেই নিজেদের প্রাথমিক স্বাস্থ্যগত অবস্থা যাচাই করতে পারবেন। মেলায় এসএমসি তাদের বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রিহাইড্রেশন এবং খাদ্য ও পানীয় পণ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে তছলিম উদ্দিন খান বলেন, এসএমসি তার জনস্বাস্থ্য পণ্য ও সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসির বহুমুখী পণ্যসম্ভার ও কার্যক্রম উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সায়েফ নাসির বলেন, এসএমসি ওরস্যালাইন, এসএমসি প্লাস ও এসএমসি ফ্রুটি, কনডম সেনসেশন ও প্যান্থার, ফেমিকন, ফেমিপিল, জয়া স্যানিটারি ন্যাপকিন, স্মাইল বেবি ডায়াপার, টেস্ট মি ইনস্ট্যান্ট পাউডার ড্রিংকসসহ বিভিন্ন ক্যাটেগরিতে এসএমসি’র শক্তিশালী ও জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। এসব পণ্যসামগ্রী সম্মিলিতভাবে মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে অবদান রাখার পাশাপাশি টেকসই বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে এসএমসির লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ