মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

৮০ টাকার ঘরে বেশির ভাগ সবজি, কয়েকটি শতকে

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৮০ টাকার ঘরে বেশির ভাগ সবজি, কয়েকটি শতকে

কিছুটা কমে আবার বেড়েছে সবজির দাম। বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে। কয়েকটির দাম শতক ছাড়িয়েছে। বেড়েছে ডিমের দামও। তবে কাঁচামরিচের দাম গত সপ্তাহের তুলনায় আরও কমেছে। আগের মতোই রয়েছে মুরগি ও অন্যান্য নিত্যপণ্যের দাম। গতকাল বুধবার রাজধানীর তেজকুনিপাড়া, হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহে সবজির সরবরাহ কিছুটা বাড়ার কারণে কয়েকটির দর কিছুটা কমেছিল। তবে চলতি সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী। বেশির ভাগ সবজির কেজিতে ১০ টাকা করে বেড়েছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁকরোল ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হলেও গতকাল দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা। একইভাবে গত সপ্তাহের ৬০ থেকে ৭০ টাকার ঢ্যাঁড়শ গতকাল বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। পটোলের দাম কেজিতে ২০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। গত সপ্তাহে কেজিতে ১০ টাকা কমেছিল করলা ও ঝিঙার দর। এ সপ্তাহে ফের আগের দরে ফিরেছে। বাজারে সবজি দুটি বিক্রি হচ্ছে যথাক্রমে ১০০ থেকে ১২০ টাকা ও ৮০ থেকে ৯০ টাকা দরে। আগের মতোই ধুন্দলের কেজিতে ক্রেতার খরচ হবে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। অপরিবর্তিত রয়েছে কাঁচা পেঁপে ও আলুর দাম। সবজি দুটি কেনা যাচ্ছে যথাক্রমে ২৫ থেকে ৩০ টাকা ও ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।

এ ছাড়া এখনও বরবটি ১০০ থেকে ১২০, লম্বা বেগুন ৮০ থেকে ১০০ ও গোল বেগুন ১৪০ থেকে ১৬০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। তবে কিছুটা কমেছে টমেটো ও শসার দাম। প্রতি কেজি টমেটো ১০০ থেকে ১৩০ ও শসা ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচামরিচের দর আরও কমেছে। দুই সপ্তাহ আগে কাঁচামরিচের কেজি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৭০ টাকা দরে।
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, কয়েক দিন আগে বৃষ্টি হয়েছে। এতে ক্ষেতের সবজি নষ্ট হয়েছে। বাজারে সবজি আসছে কম। এ কারণে দাম চড়া।
মুরগির দরে তেমন পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকা এবং সোনালি জাতের মুরগি ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম বেড়েছে। ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। গত সপ্তাহে এ দর ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।

ডিমের বিষয়ে তেজকুনিপাড়ার মুদি ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, বাজারে সবজির দাম বাড়ার কারণে ডিমের দাম বাড়তি। দু-তিন দিন ধরে বেড়েছে ডিমের দাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ